প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা–মামদা–পাতিদিয়া–ডুইয়া বিল জলমহালের জেলে পরিবারগুলো। মাছ নেই, আয় নেই—সংসার চালানোই এখন তাদের জন্য যুদ্ধ। এমন পরিস্থিতিতে জলমহালের ইজারা বাতিল করে সরকারি দখলে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট জেলে সমিতি।জেলে সমিতি সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৫ মার্চের এক স্মারকের মাধ্যমে ১৪২৭ থেকে ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদেরহাসি মৎস্যবীজী সমবায় সমিতিকে জলমহালটির ইজারা দেওয়া হয়। প্রথম চার বছর বার্ষিক ১৪ লাখ ৫ হাজার ৯২০ টাকা এবং পরবর্তী দুই বছর ২৫ শতাংশ বর্ধিত হারে ইজারামূল্য নির্ধারণ করা হয়। ১৪২৭ থেকে ১৪৩১ বঙ্গাব্দ পর্যন্ত নিয়মিত ইজারা পরিশোধ করা হলেও প্রকৃতির বিরূপ প্রভাবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে।সমিতির দাবি, প্রাকৃতিক কারণে জলমহালটির প্রায় ৬০ একর এলাকা বালুতে ভরাট হয়ে চর জেগে উঠেছে। এতে মাছ উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। আয় না থাকায় জেলে পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। অনেক পরিবার দিনমজুরি ও ঋণের ওপর নির্ভর করে কোনোভাবে টিকে আছে। ইজারা বহাল থাকলে অনাহার ছাড়া আর কোনো পথ থাকবে না বলে আশঙ্কা করছেন তারা।জেলে মো. মঈন উদ্দিন মিয়া বলেন, আগে বিলে গভীর পানি ছিল। লিজ নেওয়ার পর ভ্যাট–ট্যাক্স ও প্রাকৃতিক ক্ষতির কারণে কয়েক বছরে প্রায় ২৬ লাখ টাকা লোকসান হয়। হ্যান্ডওভার দিতে চাইলেও মামলা–ভয়ের কারণে শেষ বছর কিস্তিতে চালাতে বাধ্য হই।জেলে মোহাম্মদ সাখাওয়াত বলেন, ডিসি অফিসে একাধিকবার হ্যান্ডওভার দিতে গিয়েও তা গ্রহণ করা হয়নি। বালু ও নদীর স্রোতে বিল নষ্ট হয়ে প্রায় ৫০ লাখ টাকা খরচ হলেও কোনো আয় হয়নি। ঋণের চাপে জীবন বিপন্ন হয়ে পড়েছে।এলাকাবাসী বাচ্চু মিয়া বলেন, আগে এখানে ২০ থেকে ৩০ হাত পানি ছিল, এখন এক ফোঁটাও নেই। পুরো বিল বালুতে ভরে গেছে। খাজনা দেওয়ার কোনো সামর্থ্য নেই, আমরা নিরুপায়।কৃষক প্রেমানন্দ বৈষ্ণব বলেন, কয়েক বছরের মধ্যেই বিলে বালু জমে মাছ ধরার জায়গা নষ্ট হয়ে গেছে। জেলেদের আয়ের কোনো সুযোগ নেই। সরকার যেন তাদের দিকে নজর দেয়।স্থানীয় কৃষক অজিত চন্দ্র দাস জানান, আগে এখানে প্রচুর মাছ পাওয়া যেত। এখন পানি নেই, মাছও নেই। জেলেরা চরম কষ্টে আছে। সরকার সহায়তা করলে তারা বাঁচতে পারবে।জেলের ছেলে শামীম বলেন, শৈশবে যেখানে গভীর পানি ছিল, এখন সেখানে মরুভূমির মতো অবস্থা। কাজ না থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। ডিসি সাহেবের দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।মোহাম্মদ সাদত আলী বলেন, ছয় বছরে বালু ও পানির ক্ষতিতে আমাদের ৫০ থেকে ৭০ লাখ টাকা লোকসান হয়েছে। খাজনা বেড়েছে, কিন্তু মাছ ধরার কোনো সক্ষমতা নেই। হ্যান্ডওভারও গ্রহণ করা হয়নি। পুনরায় তদন্ত করে এই পরিস্থিতি থেকে মুক্তি চাই।এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি জলমহাল নীতিমালা–২০০৯ অনুযায়ী চুক্তি সম্পাদনের পর ভরাট বা অন্য কোনো সমস্যার অজুহাত গ্রহণযোগ্য নয়। চুক্তি অনুযায়ী সরকারি পাওনা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। কোনো বকেয়া থাকলে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, প্রয়োজনে সার্টিফিকেট মামলা সহ সরকারের প্রচলিত সব আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। যারা জলমহাল নিয়েছে, তাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় জামানত বাজেয়াপ্ত করে পরবর্তী প্রক্রিয়ায় যাওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই স্কুল, এক ফলাফল: জিপিএ-৫ পেয়ে আলোচনায় জমজ ভাই
একই স্কুল, এক ফলাফল: জিপিএ-৫ পেয়ে আলোচনায় জমজ ভাই

এবারের এসএসসি পরীক্ষায় জমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের কৃতিত্বে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তারা দুইজনই নাটোরের Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিক্সা চালক আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন Read more

ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলা
ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলা

ভারতের মধ্যপ্রদেশের কমলাপতি রেলস্টেশনে মুসলিম সম্প্রদায়ভুক্ত এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের সূত্রকে উদ্ধৃত করে ভারতের দৈনিক ভাস্কর পত্রিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন