ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হলেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এসময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।ঘোষিত ফলাফলে দেখা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।ডাকসুতে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিল।মঙ্গলবার দিনভর ভোট গ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা
শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান Read more

তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে: টুকু
তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে: টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর Read more

ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪
ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মথুরার দিল্লি-আগ্রা Read more

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে Read more

ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত
ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মধ্যে Read more

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ
নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত ড্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন