পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর)-এর মাধ্যমে ‘বাংলা দখল’ করার ষড়যন্ত্র চলছে। তবে ‘বাংলা দখল’ করতে এলে ‘দিল্লি দখল’ করা হবে বলে সতর্ক করেন তিনি।স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) এক রাজনৈতিক সভায় ভাষণ দিয়ে মমতা জোর দিয়ে বলেন, বিজেপির প্রচেষ্টা ব্যর্থ হবে। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যতই করুন এসআইআর, বাংলা তোমাদের হবে না। এবার ওদের দিল্লি কেড়ে নেব!’বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংশোধনের পর প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যেসব রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলছিল, তার মধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই সংখ্যক ভোটার বাদে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে সাত কোটি আট লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। তবে এর বাইরে আরও প্রায় দেড় কোটি ভোটার রয়েছেন, যাদের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নিয়ে সন্দেহ আছে বলে জানায় কমিশন।এ ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, এসআইআর করে ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে। তার ভাষায়, ‘কমিশন ভাবে কী? ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেবে? মানুষই আপনাদের বাদ দিয়ে দেবে।’বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিয়ে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে। কারণ ওরা মাঠে নামে না, ওরা থাকে টিভির পর্দায়। আর আমরা থাকি মানুষের মধ্যে। ওরা থাকুক দেওয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে!’স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মমতার আজকের বক্তব্য ছিল একের পর এক রাজনৈতিক হুঁশিয়ারি। বিজেপিকে রুখতে কর্মীদের প্রাণপণ লড়াইয়ের ডাক দিয়ে মমতা বলেন, ‘প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না—কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই আমাদের জিততেই হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ Read more

রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের Read more

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার Read more

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০২ Read more

জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি
জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি

ঢাকা-১৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে Read more

ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা
ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন