জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এজন্য নিজের বিকাশ পার্সোনাল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন। একই সঙ্গে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটা হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তিনি।সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব লিখেছেন।পোস্টে তাসনিম জারা লিখেন, নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ বা ভোটার প্রতি ১০ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে শোনা যায় একেকজন একজন প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা খরচ করেন। অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলের সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে।তিনি লিখেন, আমি এ অসততা ও মিথ্যার রাজনীতি করবো না। আমি প্রতিজ্ঞা করছি যে, আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করবো না। অনেকে বলেছেন, এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, নতুন বাংলাদেশ গড়তে অন্য উপায় নেই।জারা লিখেন, নির্বাচনের খরচ যখন ১০ কোটি বা ২০ কোটি টাকা ছাড়িয়ে যায় তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য ‘বাধ্যতামূলক’ হয়ে দাঁড়ায়। এভাবেই রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে ছিনতাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায়।এ সংসদ সদস্য প্রার্থী আরও লিখেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এ নির্বাচনে আমি মোট ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবো। আমি এ টাকাটা আপনাদের কাছ থেকে চাই।এনসিপির এ নেত্রী লিখেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর দিচ্ছি। এগুলো একদম নতুন অ্যাকাউন্ট। কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে, প্রতিটি টাকার হিসাব আমি স্বচ্ছভাবে আপনাদের সামনে প্রকাশ করবো, প্রমাণসহ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’

ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী Read more

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত ৮ দিনে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন Read more

বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা
বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের ষাটোর্ধ্ব বাক প্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা  বেগম। বয়সের ভারে ন্যুব্জ হলেও স্বামীর মৃত্যুর পরে অভাবের সংসারে Read more

এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা সৈয়দ মোহাম্মদ Read more

রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস
রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস

টানা চারটি এল ক্লাসিকো হারের পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। লা লিগায় বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে Read more

বাগানে মাটি খনন গিয়ে পেলেন ৯ কোটি টাকার স্বর্ণ
বাগানে মাটি খনন গিয়ে পেলেন ৯ কোটি টাকার স্বর্ণ

নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৯ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা পেয়েছেন ফরাসি এক নাগরিক। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন