কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বিভিন্ন ভাবে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ নমিনেশন আনছেন, কাল নমিনেশন আনছেন, এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে আবেগে পড়ে মনোনয়নপত্র কিনেছি। তবে, এই মনোনয়ন পত্র কেনাটা আমার ভুল হয়েছে। আমি এই মনোনয়নপত্র জমা দিবো না এবং কি ইলেকশনও করবো না। তবে, দল যদি ইয়াছিন সাহেবকে মনোনয়ন দেয়, তাহলে আমিও ইলেকশন করমু। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এমন ঘোষণা দেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইয়াছিন সাহেব সবসময় আমার কার্যক্রকে বাধা দিয়েছে৷ সবসময় তিনি আমার বিপরীতে ছিলেন। তাই হাজী ইয়াছিন সাহেবকে নমিনেশন দিলে আমি স্বতন্ত্র থেকে হলেও নির্বাচন করবো। হাজী ইয়াছিন সাহেব ছাড়া আর যাকেই নমিনেশন দিক, আমি তার পক্ষে কাজ করবো৷ তাই আমি বিএনপির মহাসচিবকে বলেছিলাম ভাই আমাকে যদি দেন তবে দিতে পারেন। আর যদি না দেন, তাহলে আমার দৃষ্টিতে মনিরুল হক চৌধুরী সাহেবকে দিলে ভাল হবে৷ আমি ওনাকে আরো বলেছি যদি আমার কথা রাখেন তাহলে আমি যেভাবে ইলেকশন করতাম, সেভাবেই ওনাকে করিয়ে বিজয় নিয়ে আসবো। তাই, দলের মহাসচিব আমার কথা রেখেছেন। মনির ভাই মনোনয়ন পেলেন, আর আমি শুরু থেকেই ওনার সঙ্গে কাজ করছি।মনোনয়নপত্র নেওয়া প্রসঙ্গে সাক্কু বলেন, আমি দেখলাম যে ইয়াছিন ভাই বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়ে নিজে মালা পড়ছেন, আবার মানুষকে মালা পড়িয়ে দিচ্ছেন, এমন একটি উদ্ভট পরিস্থিতি তৈরি করেছেন। এছাড়া, একবার ১২ তারিখ, একবার ১৬ তারিখ আবার ১৮ তারিখ এসব বলে বিভ্রতকর পরিস্থিতি তৈরী করছেন। আমি আমার রাগ উঠে যাওয়ায় আমি নমিনেশন পেপার কিনেছি। তবে, এটা কেনার পর আমি বুঝতে পারছি নমিনেশন পেপার কেনাটা আমার ভুল হয়েছে। এসময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার ইস্যু নিয়ে সাক্কু বলেন, আমি বিএনপির মহাসচিব এবং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছিলাম। তখন আমি মহাসচিব সাহেবকে বলেছিলাম আপনার দল তো ক্ষমতায় নেই, আপনি আমাকে মেয়র বানিয়ে দিতে পারবেন। দল যখন ক্ষমতায় আসে তখন দেখা যাবে। এই দুইটা কথা বলে আমি আইসা পড়ছি। আমি আর কোনো চিঠি দিবো না এটার জন্য।উল্লেখ্য, ২০২২ সালের ১৯ মে দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে মনিরুল হক সাক্কুকে আজীবন বহিষ্কার করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে বাড়ির পাশের ডোবায় শিশুর মৃত্যু
কালকিনিতে বাড়ির পাশের ডোবায় শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ডোবার পানিতে ডুবে মো. মোমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ Read more

ছাত্রদল নেতার সন্ত্রাস বিরোধী মামলায় জামায়াত কর্মীকে গ্রেফতার
ছাত্রদল নেতার সন্ত্রাস বিরোধী মামলায় জামায়াত কর্মীকে গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত কর্মীকে গ্রেপ্তার করাকে পুলিশি হয়রানি বলে অভিযোগ তুলেছে স্থানীয় Read more

হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়
হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়

চেহারায় এক শান্ত-সন্তুষ্ট হাসি। হাতে কিছু শিশুদের বই, আর ছোট্ট একটি ব্যাগে কলম, ব্রাশ আর সেলাইয়ের সুই। দেখে মনে হতে Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী
ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী Read more

সোনালীসহ ৩৩ ব্যাংকে জমা দেওয়া যাবে হজ ফি
সোনালীসহ ৩৩ ব্যাংকে জমা দেওয়া যাবে হজ ফি

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক। এসব ব্যাংকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ জমা দেওয়া যাবে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন