বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি। প্রথম ধাপে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সুযোগ আরও বিস্তৃত হবে।মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।এ ছাড়া উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।অনুষ্ঠানে জানানো হয়, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় সেবাটি চালু করছে সিটি ব্যাংক। গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাস গড়ছে তারা।প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্য ব্যাংক যুক্ত হলে সেবার পরিসর আরও বিস্তৃত হবে।গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে সহজ, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের দরকার হবে না।এ সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যেকোনো দোকান বা রেস্তোরাঁয় শুধু ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে।গুগল পে লেনদেনে কোনো ফি নেয় না এবং গ্রাহকের কার্ড তথ্যের পরিবর্তে একটি ‘টোকেন’ ব্যবহার করে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে চারজন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আরও একজন আহত হয়েছে।রবিবার (১১ মে) Read more

পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে Read more

শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি
শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য Read more

মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত
মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত

মাগুরা সদরের আলোকদিয়া বাজারে আমেনা অটো রাইচ মিলের বয়লারের গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা Read more

বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়
বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় জমে উঠেছে পশুর হাটগুলো। বাগমারার প্রধান হাটগুলোর মাঝে ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট অন্যতম। Read more

বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা
বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন