সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।তিন সপ্তাহ আগে আকস্মিকভাবে সৌদির সীমান্তবর্তী হাদরামাউতের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এসটিসি। তারা ইয়েমেনকে দুই ভাগে বিভক্ত করে আলাদা দেশ করতে চায়। ১৯৯০ সালের আগে ইয়েমেন উত্তর ও দক্ষিণ নামে আলাদা দুটি দেশ ছিল।এসটিসির নেতা দাবি করেছেন তারা ওই অঞ্চলে স্থিতিশীলতা এনেছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এসটিসির যোদ্ধারা অনেক মানুষকে নির্বিচারে আটক করা হয়েছে।ইয়েমেনের একটি অংশ এমনিতেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। যে অংশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছিল সেখানের নিয়ন্ত্রণ এখন নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে।এক ভিডিও বার্তায় এসটিসির জাতীয় পরিষদের প্রধান আলী আল-খাতিরি হারদামাউতে তারা গত ৩ ডিসেম্বর থেকে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। তিনি দাবি করেছেন, অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সেখানকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ব্যবসা-বাণিজ্য বেড়েছে। এছাড়া কাউকে হেনস্তা করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। কিন্তু মানবাধিকার সংস্থার ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডম জানিয়েছে, অন্তত ৩১২ জনকে কোনো কারণ ছাড়া আটক করা হয়েছে এবং অনেককে গুম করেছে আরটিসির যোদ্ধারা।এসটিসির যোদ্ধারা গত ৩ ডিসেম্বর ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়। এতে করে উচ্চপদস্থ কর্মকর্তাসহ অন্তত ৩০ সেনা নিহত হন।সেখানকার সরকার সংশ্লিষ্ট আল-ইসলাহ পার্টি অভিযোগ করেছে, এসটিসি রিয়াদ চুক্তি ভঙ্গ করছে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব তীব্র করছে। দলটি সতর্কতা দিয়েছে, নিজেদের মধ্যে এমন দ্বন্দ্বের কারণে সৃষ্ট সুযোগের সদ্ব্যবহার করে হুতিরা এই অঞ্চলও দখল করে নিতে পারে।এদিকে এই এসটিসিকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সৌদি আরব।হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ। তেল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে আঞ্চলিক শক্তির নজর রয়েছে।সূত্র : ইয়েনি সাফাকএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে টানা বৃষ্টিতে বড়ইবাড়ি-সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা
কালিয়াকৈরে টানা বৃষ্টিতে বড়ইবাড়ি-সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি থেকে সফিপুর আঞ্চলিক সড়কে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। সম্প্রতি টানা বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে Read more

৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা
৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পাওয়ার দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এই শহরটির নাম দেওয়া হয়েছে Read more

‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি
‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে বিয়ের বাড়িতে হানা দিয়ে 'ডিবি পুলিশ' পরিচয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। Read more

শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।রবিবার (০৫ Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের

হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরে এসেছেন। এছাড়া পবিত্র হজ পালন করতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন