২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন। ৫ আগস্টের পর জোবাইদা রহমান দেশে ফিরে ভোটার হলেও তারেক রহমান ভোটার হননি। ভোটার হওয়ার জন্য এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে আবেদনও করেননি। দেশে ফিরেই তারেক রহমান, তার স্ত্রী এবং মেয়ে ভোটার হবেন বলে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টু নরসিংহপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী হতে সুরাবাড়ী (কাশিমপুর) পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এমন অবস্থায় Read more

বেতাগীতে ছাত্রলীগের কর্মসূচি, প্রশাসনের দাবি ‘পুরোনো ভিডিও
বেতাগীতে ছাত্রলীগের কর্মসূচি, প্রশাসনের দাবি ‘পুরোনো ভিডিও

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রায় Read more

রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু
রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু

রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক Read more

মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের Read more

কাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
কাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর)  বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন