পণ্যবাহী ট্রাকের চাপায় নাঈম হোসেন নামের কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত নাঈম হোসেনের ভগ্নীপতি মাকসুদ খান জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈম। কেড়াগাছি গ্রামের শহীদুল ইসলাম জানান, তার ছেলে নাঈম ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ দিয়ে বাড়ি চলে আসে। বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করার পাশাপাশি সদর সাবরেজিস্ট্রি অফিসের মোহরার হিসেবে কাজ করতো। সোমবার সকালে কর্মস্থলে আসার উদ্দেশ্যে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। সে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামি একটি পণ্যভর্তি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়।আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করেছে।সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই
জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই

ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুসলমানের উচিত এ দিনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া এবং জুমার নামাজকে যথাযোগ্য মর্যাদা Read more

আইসিসির মাসসেরা শুভমন গিল
আইসিসির মাসসেরা শুভমন গিল

ভারতের টেস্ট দলের দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নজর কেড়েছেন এই ব্যাটার। পুরো সিরিজে ব্যাট হাতে করেছেন ৪ সেঞ্চুরি, পাশাপাশি তার Read more

কুয়ালালামপুরে শুরু হলো ৪৬তম আসিয়ান সম্মেলন
কুয়ালালামপুরে শুরু হলো ৪৬তম আসিয়ান সম্মেলন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আজ সোমবার (২৬ মে) সকালের উদ্বোধনী পর্বে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ।ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসরাসরি, সন্ধ্যা ৬টা,টি স্পোর্টস ও নাগরিক টিভিজাতীয় ক্রিকেট লিগসিলেট–ময়মনসিংহসরাসরি, Read more

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন