নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করার পর পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন জানান, কিছু অসৎ ব্যক্তি জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার ওই বিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তারা জালগুলো ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় সেগুলো জব্দ করে জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা জালগুলোর মূল্য আনুমানিক ছয় লাখ টাকা হবে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য Read more

যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ দুই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল উত্তোলন ও বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। Read more

১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় এলেঙ্গা ফিলিং স্টেশনে জরিমানা
১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় এলেঙ্গা ফিলিং স্টেশনে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার Read more

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ করতে রেজাউলকে হত্যা!
যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ করতে রেজাউলকে হত্যা!

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ এর উদ্দেশে রেজাউল নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন