শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে এ তথ্য জানান।আসিফ নজরুল বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।এর আগে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।আজ সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দুটি ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কাজের সহায়তার জন্য পেশাজীবী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ।কালক্ষেপণ করলে চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করার জন্য হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে‌।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খোলা চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় Read more

সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি Read more

চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার Read more

নাগরপুর-আরিচা মহাসড়কের মাঝখানে খুঁটি, দুর্ঘটনার ফাঁদে যাত্রীরা
নাগরপুর-আরিচা মহাসড়কের মাঝখানে খুঁটি, দুর্ঘটনার ফাঁদে যাত্রীরা

টাঙ্গাইলের নাগরপুর-আরিচা মহাসড়কের সম্প্রসারণ কাজ চলমান থাকলেও, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এর ফলে প্রতিদিন ঝুঁকি Read more

আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন