বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। প্রতিবাদ সভাটির আয়োজন করেছে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।বিএনপি মহাসচিব বলেন, ‌আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। আমার বয়স ৭৭। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। তিনি বলেন, ‌অত্যন্ত পরিষ্কার এখানে খুব কথা বলার কিছু নেই। আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তাতে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র, আজ সেই জায়গায় আঘাত এসেছে।তিনি আরো বলেন, তাই আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা এই বাংলাদেশকে সত্যি অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের কাছে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একটা প্রতিবাদ সভা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হোন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি গ্রেফতার
পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মো. লিটন ওরফে রিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) বিকেলে আদালতের মাধ্যমে Read more

যমজ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ!
যমজ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ!

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত Read more

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন Read more

এবার লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
এবার লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে। এ কারণে সারা দেশেই লোডশেডিং করতে হচ্ছে। তবে গরমে লোডশেডিং Read more

ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস Read more

ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন