নেত্রকোনার কলমাকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় নিহত হয়েছে আব্দুল্লাহ (৯) নামের এক শিশু। শনিবার (০৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। সে তার মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল হীরাকান্দা গ্রামের নানা দুলাল মিয়ার বাড়িতে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হচ্ছিল আব্দুল্লাহ। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালক মাহমুদুলকে আটক করে।এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ
কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিহত ও ভবন ধ্বংসের ঘটনায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে যুক্ত Read more

সাতকানিয়ার প্রাণকেন্দ্র কেরানীহাটে চরম নাগরিক ভোগান্তি
সাতকানিয়ার প্রাণকেন্দ্র কেরানীহাটে চরম নাগরিক ভোগান্তি

দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাতকানিয়া উপজেলার কেরানীহাট। প্রতিদিন ভোর থেকেই জমতে শুরু করে বাজারের চারপাশ। সবজি, চাল, ডাল, মাছের গাড়ি আসে Read more

হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ Read more

‘১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে’
‘১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে’

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রবিবার (২৯ মার্চ) Read more

পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা
পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা

তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। Read more

সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ
সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ

চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তের জনবহুল উপজেলা সাতকানিয়া। প্রায় চার লাখ মানুষের এই উপজেলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন