ভারতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেফতারভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে কর্তব্যরত অবস্থায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যতে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঁচির টাটিসিলওয়াই রেলস্টেশনে ঘটনাটি ঘটে। ওই সময় ২২ বছর বয়সী এক তরুণী রাঁচিগামী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।অভিযোগে বলা হয়, ৪২ বছর বয়সী ওই সেনাসদস্য তরুণীকে একটি ট্রেনের খালি কোচে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সেনাসদস্য ওই সময় একটি প্রতিরক্ষা লজিস্টিকস ট্রেন পাহারার দায়িত্বে ছিলেন এবং অপরাধ সংঘটনের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেফতার হওয়া সেনাসদস্য উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সারহা থানা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পাঞ্জাবের পাটিয়ালায় অবস্থিত ৪২ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত ছিলেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।তরুণীর চিৎকার শুনে রেলস্টেশনে উপস্থিত লোকজন জড়ো হয়ে চিৎকার শুরু করলে বিষয়টি নজরে আসে। এরপর রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার আগেই অভিযুক্ত জওয়ান পালানোর চেষ্টা করেন ও এ সময় তিনি আহত হন বলে জানানো হয়েছে।ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।সূত্র: দ্য হিন্দুএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।নিউ Read more

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের হামলা
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের হামলা

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, তাদের শীর্ষ কর্মকর্তা Read more

টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন
টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক সার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন Read more

১৭ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৭ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও গরমের পর ঢাকায় অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলেছে। বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও Read more

ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন