আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে প্রায় দুই সপ্তাহ।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে পূর্ববর্তী শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) যুক্ত হলে শিক্ষার্থীরা পাচ্ছেন মোট ১২ দিন ছুটি।এ ছুটির মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা-র ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের জন্য আরও একটি বাড়তি ছুটি থাকছে ৬ অক্টোবর, যেদিন লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার ওপর। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই একক কোনো ছুটির তালিকা সেখানে প্রযোজ্য নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ঘোষণা করবে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় প্রতি সদস্যের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বন্দরে Read more

ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির
ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই দিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল Read more

প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল আজ বুধবার লন্ডনের একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।বৈঠকে Read more

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা
এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের Read more

কুড়িগ্রামের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক বিএনপি নেতা
কুড়িগ্রামের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক বিএনপি নেতা

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে Read more

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০

ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন