জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না।’আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। আমির বলেন, ‘এই দেশ, এই জাতি আমাদের; দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্য আর চুরমারের সুযোগ দেব না। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দেব তবুও ‌‘চব্বিশ’ দেব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অপরাধ?’তিনি বলেন, ‘তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি। কারোর ওপর জুলুম করেনি। হাদি আজীবন ইনসাফের কথা বলেছে। এমনকি এটাও বলেছে যে আমি কোনো শত্রুর ওপরেও বেইনসাফি করতে চাই না এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না।’জামায়াত আমির বলেন, ‘যারা বিপ্লবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সঙ্গে মানসিকভাবে সম্পৃক্ত ছিল।’তিনি বলেন, ‘জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মণ্ডলি সেখানে (হাদির জানাজা নামাজ) উপস্থিত ছিলেন তারা বুঝতে পেরেছেন। অতি দ্রুত সমস্ত সন্দেহ-সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবন নিরাপদ করা যাবে না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলতি বছর ৩টি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। একইসঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের Read more

পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার Read more

জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ Read more

গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

ভূমি সংক্রান্ত সেবা কিভাবে সহজে পাওয়া যাবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষে গাজীপুরে আগামী রবিবার থেকে মঙ্গলবার (২৫ মে থেকে Read more

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

জুলাই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন