কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় বিরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আলতাফুজ্জামান মিতা (৬৫) বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রেফতার আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা মে-জুন মাসে অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ Read more

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শ অনুসারে উচ্চতর চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ Read more

বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল

একসময়ে এই উপজেলায় অবৈধ কারেন্ট জালের দৌরাত্ম ছিল ব্যাপক। কারেন্ট জালের কারণে বিভিন্ন প্রজাতীর দেশিও মাছ হুমকির মধ্যে ছিল। সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন