বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে এবং দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি চক্রান্তকারী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত এবং গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এসব অপচেষ্টার মাধ্যমে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।তিনি বলেন, এই কুচক্রি মহল ফ্যাসিবাদের দোসর ও খুনিচক্রের অংশ। হাদি হত্যাকাণ্ডের পেছনেও তাদের হাত রয়েছে। ভারত থেকে নির্দেশ দিয়ে শেখ হাসিনা এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনা ঘটার পরে এটিকে ভিন্নখাতে নেওয়ার জন্য দৃষ্টি ভিন্নদিকে নিয়ে খুনিদের পালানোর ব্যাপারে সহযোগিতা করা হয়েছে বলে আমি মনে করি। যারা ঘটনাটিকে ভিন্নখানে নেওয়ার চেষ্টা করেছে, তারাই মূলত খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছে।আগামী দিনে দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে চায় জনগণ, এমন মন্তব্য করে টুকু বলেন, ফ্যাসিবাদের সব দোসরের বিচার এই বাংলাদেশেই হবে ইনশাল্লাহ।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ। অতীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।দোয়া মাহফিলে রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ. কে. এম. মনিরুল হক (ডিপি মনির)সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় হাফেজি মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ Read more

জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই
জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই

জিওগ্রাফিকাল আইডেনটিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পেল ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী খাবার মহিষের দুধের কাঁচা টক দধি ‘মইষা Read more

তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল
তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী Read more

দেশে কমেছে স্বর্ণের দাম
দেশে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের Read more

আশুলিয়ায় পুকুর থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
আশুলিয়ায় পুকুর থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

শিল্পাঞ্চল আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পলাশ বাড়ি কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন