ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আজ সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান আসিফ মাহমুদ।ফেসবুকে পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।গত ১২ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।ফেসবুকে এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।ভিডিতে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ, স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠা; নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।আসিফ মাহমুদ আরও বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।আসিফ মাহমুদ বলেন, আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২
পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে Read more

সিলেট পৌঁছেছেন তারেক রহমান
সিলেট পৌঁছেছেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ Read more

কোরবানির মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক আহত
কোরবানির মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল Read more

শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ
শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের Read more

ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি Read more

সিইসি’র সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক আজ
সিইসি’র সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) বেলা ১২টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন