ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্ট জুমা লিখেন, ‘ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসবে। ছাত্রজনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন।’তিনি আরও লিখেন, ‘ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয় এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

যশোরে খেলানার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, দাদা গ্রেপ্তার
যশোরে খেলানার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, দাদা গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় খেলানা প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধে। শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল Read more

যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে
যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ মোট ত্রাণের ৭৫ শতাংশই আটকে Read more

গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’
গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ
সৌন্দর্য বর্ধনে বদলে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ

বনজঙ্গল, মশার উপদ্রব, আগাছা, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব—এগুলো যেন নিত্য দিনের অভিযোগ ছিল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা Read more

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। এদিকে দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন