রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে সড়কে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডের এক লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকালবেলা নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া তথ্যমতে, সকাল ৮টা ৫৩ মিনিটে নিকুঞ্জ-১ আউটগোয়িং লেনে একটি বোঝাই ট্রাক উল্টে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি সরানোর কাজ শুরু করা হয়।পরে সকাল সাড়ে ৯টার দিকে আরেকটি পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, উল্টে যাওয়া ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে এয়ারপোর্ট রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। এদিকে যানজট ছড়িয়ে পড়ে বনানী পর্যন্ত, অন্যদিকে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে যানজট পৌঁছে যায় মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী এলাকায়।এতে অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা

করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন Read more

Slot Gacor Dari Perspektif Profesional: Memahami Probabilitas, Varians, Dan Ekspektasi Dalam Permainan
Slot Gacor Dari Perspektif Profesional: Memahami Probabilitas, Varians, Dan Ekspektasi Dalam Permainan

Istilah slot gacor dapat terdengar sederhana ketika digunakan dalam percakapan sehari-hari. Namun, jika dilihat melalui konsep probabilitas, varians, dan ekspektasi, Read more

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যাবোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যাবোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ কোনো সমস্যাবোধ করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে Read more

বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং

সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ Read more

হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর
হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ও তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন