মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলতে তাকে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারপারসন নাজমুল আবেদিন ফাহিম।তিনি জানান, ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য ওডিআই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ, তাই ফিজকে অল্প সময়ের জন্য ফেরানো হবে।ফ্রাঞ্চাইজি ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ন। যেমন রিশাদ এখন বিগব্যাশে খেলছে। এ ধরনের সুযোগ আসলে আমরা ক্রিকেটারদেরকে ছাড় দেবো।উল্লেখ্য, আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হবে আইপিএলের ১৯তম আসর। আর আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুসারে এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি। সফরে দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার Read more

দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের ২৮টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি জানায়, Read more

জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির
জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির

সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে জানিয়ে উষ্মা প্রকাশ করেছে Read more

ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ Read more

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ
চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন