কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এই হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাকেই কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে।আল থানি বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি এলাকা যেখানে স্কুল ও কূটনৈতিক মিশন রয়েছে। তিনি ইসরায়েলি নেতৃত্বকে অভিযুক্ত করে বলেন, তারা ক্ষমতার অপব্যবহার করে সব সীমা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। প্রত্যুত্তরে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেন, দোহায় চালানো হামলায় শুধু হামাসের সদস্যদেরই টার্গেট করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না— গাজা, তেহরান কিংবা দোহাতেও নয়।ড্যানন আরও বলেন, ইসরায়েলের লড়াই কাতার বা গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং হামাসের বিরুদ্ধে। তিনি হামাসকে নিন্দা জানাতে ও দেশ থেকে বহিষ্কার করতে কাতারকে আহ্বান জানান।অন্যদিকে, জাতিসংঘে ইরাকের প্রতিনিধি লুকমান আল-ফাইলি ইসরায়েলের এই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ উল্লেখ করে কড়া নিন্দা জানান। তিনি নিরাপত্তা পরিষদকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার Read more

গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার

৩টি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র Read more

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা ও ফাঁকা গুলিতে আতঙ্ক
টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা ও ফাঁকা গুলিতে আতঙ্ক

টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে Read more

মিশরে কাতারের ৩ কূটনীতিক নিহত
মিশরে কাতারের ৩ কূটনীতিক নিহত

মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ জন কূটনীতিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত Read more

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা
মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির ও কাউছার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

রাজনৈতিক হয়রানিমূলক সাড়ে ১১ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক সাড়ে ১১ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন