নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ সময়ে আরও তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় একদল নেতা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।বেরোম ইয়ুথ মোল্ডার্স-অ্যাসোসিয়েশন (বিওয়াইএম) এর প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানান, আক্রমণকারীরা (যাদের স্থানীয়রা সশস্ত্র ফুলানি মিলিশিয়া হিসেবে চিহ্নিত করেছে) মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে। এই ঘটনায় আরও পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো নিশ্চিত করেন, এই হামলার ঘটনায় তদন্ত চলছে। সর্বশেষ এই হামলার ঘটনা ওই অঞ্চলের নিরাপত্তাহীনতার ঘটনাকে আরও স্পষ্ট করে তুলছে।সেখানে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মারাত্মক আকার ধারণ করেছে। শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি
ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি

শরীয়তপুরের সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন শনিবার (১৭ জানুয়ারি) সখিপুর বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধে সতর্কতামূলক নির্দেশ Read more

কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের চাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার একটি গরুও মারা যায়। সোমবার Read more

বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার
বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার

সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা হক। তিনি আগাম জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ Read more

আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে।মার্চ ও এপ্রিল মাসে Read more

গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার (৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন