অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী এবং ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ব্যক্তি রয়েছে।গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।এছাড়া সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি স্থানে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ৭৬৯টি যানবাহন তল্লাশি করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া Read more

পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু
পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু

পর্তুগালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) লিসবনের একটি আনুষ্ঠানিক ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের Read more

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি Read more

সৌদিতে ধ্বংস মার্কিন বিমানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
সৌদিতে ধ্বংস মার্কিন বিমানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

ইরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার Read more

বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা
বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।গত শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন