দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী।ওসি জানান, সৈয়দপুর থেকে খুলনাকামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুরে স্টেশনে প্রবেশ করছিল। পার্বতীপুর রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে কেন্দ্রীয় লোক কমিটিভ কারখানার সামনে ট্রেনে কাটা পড়েন ওই যুবক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওসি জুলফিকার আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিকেলে সিআইডির টিম এসে নিহতের পরিচয় উদ্ধার করবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা Read more

বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে
বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে

প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?
ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?

ভারত - পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধিবিরতি চলছে। কিন্তু তার মধ্যেই ভারতের কংগ্রেস দল মনে করিয়ে দিচ্ছে যে ১৯৭১ সালে ইন্দিরা Read more

পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০
পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন