ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। নিউইয়র্কে বিশ্বের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নিউইয়র্কে ওই সম্মেলনের পর যৌথ বিবৃতি দেওয়া হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলা সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওই সম্মেলনের আয়োজন করে ফ্রান্স এবং সৌদি আরব।সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, ‌‌‌‘‘নিউইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও অন্য ১৪টি দেশ একসঙ্গে একটি বার্তা দিয়েছে। সেটি হলো, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনও স্বীকৃতি দেয়নি, তাদেরও এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’’এর আগে, গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী সেপ্টেম্বরে তার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনার মুখে পড়ে প্যারিস।তবে ফ্রান্স বলেছে, তাদের এই স্বীকৃতি বৈশ্বিকভাবে গঠনমূলক গতিকে ত্বরাণ্বিত করবে; যা ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের পথকে আরও সুগম করবে।এদিকে, মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে যুক্তরাজ্যও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রথম জি-৭ ভুক্ত দুটি দেশ হবে; যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা ১৫ দেশের মধ্যে ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে এবং ফিনল্যান্ডও রয়েছে। তারা ফিলিস্তিন-ইসরায়েল সংকটে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের’ প্রতি নিজেদের ‘দৃঢ় অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছে।যদিও এই ১৫ দেশের মধ্যে অন্তত ৯টি এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে তারা বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি তাদের ইতিবাচক বিবেচনায় রয়েছে। এসব দেশের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে।নিউইয়র্ক সম্মেলনে অন্য ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আরব লিগ হামাসকে অস্ত্রত্যাগ ও গাজার ওপর তাদের শাসনের অবসানের আহ্বান জানিয়েছে। গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসানে হামাসকে এই আহ্বান মেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে পশ্চিমা বিশ্বের এই সম্মিলিত উদ্যোগ ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হলো। Read more

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আগামীকাল দেশে ফিরবেন খালেদা জিয়া, রাস্তায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ ডিএমপির
আগামীকাল দেশে ফিরবেন খালেদা জিয়া, রাস্তায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ ডিএমপির

লন্ডনে চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি হযরত Read more

ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। তবে সেখানে বেশিদিন থাকেননি তিনি। দায়িত্ব নেওয়ার Read more

apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع
apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع

دليلك العملي للـ apple 1xbet تحميل في الإمارات ما هو apple 1xbet تحميل وكيف يعمل؟ apple 1xbet تحميل هو منصة Read more

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর
প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন