ভিক্ষাবৃত্তির দায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে পাকিস্তানেরই কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।সংস্থাটির মহাপরিচালক পাকিস্তানের জাতীয় পরিষদের (সংসদ) প্রবাসী ও মানবাধিকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে বলেছেন, ভিক্ষা করায় এসব প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।এরমধ্যে সর্বোচ্চ ২৪ হাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার এবং আজারবাইজান থেকে তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাকিস্তানির বিরুদ্ধে ভিক্ষার দায়ে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এছাড়া অনেকে ওমরাহর নাম করে সৌদি আরব গিয়ে সেখান থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছেন। তাদেরও ধরে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।কেন্দ্রীয় তদন্ত সংস্থার মহাপরিচালক আরও জানিয়েছেন, এ বছর ২৪ হাজার পাকিস্তানি (পর্যটক ভিসায়) কম্বোডিয়ায় গেছেন। তাদের মধ্যে ১২ হাজার ফেরত আসেননি। এছাড়া একই ভিসায় ৪ হাজার জন মিয়ানমার গেছেন। কিনতউ তাদের মধ্যে ২ হাজার ৫০০ জন আর আসেননি।অবৈধ অভিবাসনের কারণে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের পাসপোর্ট ১১৮ তম থেকে ৯২-এ নেমে গেছে।অবশ্য অবৈধ অভিবাসনের সংখ্যাও কমেছে। অবৈধ অভিবাসনে গত বছর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে থাকলেও; এ বছর এই তালিকায় আর নেই ইসলামাবাদ।মহাপরিচালক বলেছেন, গত বছর ৮ হাজার জন অবৈধভাবে ইউরোপে গিয়েছিলেন। এ বছর এ সংখ্যা কমে ৪ হাজারে নেমে এসেছে।সূত্র: ডেইলি অউসাফএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা Read more

টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম Read more

লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি
লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর Read more

বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু
বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু

রাজধানীর বনানীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ Read more

উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের Read more

উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ

উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন