নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলো মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮) ও সহিদুল ইসলাম (৪৫)।ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে দুজনকে। তারা হলো মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯) ও মহাসিন সিপাহি (৪৫)।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বাধিক ৯জনকে গ্রেফতার করে। তারা হলো মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম (বয়স উল্লেখ নেই) এবং মো. আক্তার হোসেন (২৭)।বন্দর থানা পুলিশ গ্রেফতার করে তিনজনকে। তারা হলো সাইদুল ইসলাম (৩৫), মিজান মেম্বার (৪৬) ও সুফল চন্দ্র দাস (২১)।রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে মোমেন মোল্লা (৫২) এবং সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতার করে মো. রাসেল (৪০)।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বরকে জানান, ‘গ্রেফতারকৃত ১৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে সাতটি চেকপোস্ট বসিয়ে ১৭৬টি যানবাহন ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অপরাধে দুটি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের Read more

নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার- মোটরসাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার Read more

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প

ইসরায়েল এবং হামাসের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন Read more

বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (০২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত Read more

ভালুকার ট্রিপল মার্ডারের প্রধান আসামি নজরুল গাজীপুরে গ্রেপ্তার
ভালুকার ট্রিপল মার্ডারের প্রধান আসামি নজরুল গাজীপুরে গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলাম (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ Read more

বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম উপজেলায মারাইংতং জাদীর  একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৫ মে)  সকালে দুই শতাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন