নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার (১৩ ডিসেম্বর) থেকে এই নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে ৭টি থানা এলাকায় ৯টি চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ডেমরা রোডের মাথায়, ফতুল্লা থানার সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে,  বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড, সোনারগাঁ থানার মেঘনা টোল প্লাজা, সদর থানা এলাকার চর সৈয়দপুর শীতলক্ষ্যা ব্রিজের সম্মুখে, রূপগঞ্জ থানায় বালু ব্রিজ এবং সিবু মার্কেট, আড়াইহাজার থানার বান্টি বাজার এবং রামচন্দ্রদী ব্রিজের চেক পোস্ট বসানো হয়েছে।জেলার ৭টি থানার মধ্যে আড়াইহাজার ও রূপগঞ্জ থানা এলাকায় দুইটি করে এবং অন্য থানা এলাকাগুলোতে একটি করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বরকে জানান, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানও ত্বরান্বিত করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’
‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র রোববার এক কড়া বিবৃতিতে সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে কোনো Read more

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আশা প্রকাশ করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। Read more

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ
নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, সংগ্রহ, এলাকা স্থানান্তর, আর্থিক লেনদেন ও সেবা প্রত্যাশীদের হয়রানি অভিযোগে নওগাঁয় জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে Read more

নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই Read more

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন