পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি লিগে বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। প্রতিযোগিতার বিস্তার ও দর্শকসংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এবারের আসরটি নতুন ফর‌ম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  ২০২৬ সালে অনুষ্ঠেয় এই আসরে দলসংখ্যা বাড়ানোর পাশাপাশি টুর্নামেন্টের কাঠামোতেও আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন।অনুমোদিত সূচি অনুযায়ী, পিএসএল ২০২৬ শুরু হবে আগামী ২৬ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের মোট সময়কাল নির্ধারণ করা হয়েছে ৩৯ দিন। এবার প্রথমবারের মতো অংশ নেবে আটটি দল। এর আগে এ টুর্নামেন্টটি হতো ৬টি দল নিয়ে। নতুন ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টটি হবে দুই ধাপে। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ পর্ব। এই পর্বে প্রতিটি দল একবার করে বাকি সাত দলের বিপক্ষে খেলবে। ফলে লিগ পর্বেই সব দলের পারস্পরিক লড়াই সম্পন্ন হবে এবং পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান স্পষ্টভাবে নির্ধারিত হবে।লিগ পর্ব শেষে প্রতিযোগিতা গড়াবে দ্বিতীয় ধাপে, যা আয়োজন করা হবে ‘সুপার ফোর’ কাঠামোতে। এই ধাপে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে এবং দলগুলো নিজেদের গ্রুপে তিনটি করে ম্যাচ খেলবে। ফলে এই পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।সুপার ফোর পর্ব শেষে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা দুটি দল প্লে-অফে জায়গা করে নেবে। প্লে-অফ পর্বে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যেই থাকবে ফাইনাল। এই পর্বের মাধ্যমেই নির্ধারিত হবে পিএসএল ২০২৬-এর চ্যাম্পিয়ন।দলসংখ্যা ছয় থেকে আটে উন্নীত হলেও ম্যাচসংখ্যায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন কাঠামোতেও প্রতিটি দল ন্যূনতম ১০টি ম্যাচ খেলার সুযোগ পাবে। আয়োজকদের মতে, এতে করে প্রতিযোগিতার ভারসাম্য বজায় থাকবে এবং দলগুলোর প্রস্তুতির ক্ষেত্রেও ধারাবাহিকতা থাকবে।২০২৬ সালের পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঁচটি শহরে। এগুলো হলো করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ফয়সালাবাদ। পিএসএলের ইতিহাসে এই প্রথমবারের মতো ভেন্যু তালিকায় যুক্ত হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম।উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করে পাকিস্তান সুপার লিগ। ২০১৮ সালে দলসংখ্যা বাড়িয়ে করা হয় ছয়টি। আগামী ১১তম আসরে আরও দুটি নতুন দল যুক্ত হওয়ায় পিএসএল তার যাত্রাপথে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান
তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান

ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে যাদুকর Read more

চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মী। শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম Read more

আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া
আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিনা উসকানিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলাই দেশটিকে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত Read more

সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি
সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুরের খনন করা মাটি থেকে একটি ৫ কেজি ৯০০ গ্রাম Read more

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।বিস্তারিত আসছে......এফএস

৩ বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক সম্পন্ন
৩ বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক সম্পন্ন

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষ হয়েছে। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন