গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকাডুবে ১৪ জন মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিসরের পররাষ্ট্রয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর মিসরের এক প্রতিবেশী রাষ্ট্রের উপকূল থেকে গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশে ৩৪ জন নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিনচালিত নৌযান। ক্রিটের উপকূলের কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায় এবং সব যাত্রীর সলিল সমাধি ঘটে। এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৪ জন গ্রিসের নাগরিক ছিলেন।মিসরের সঙ্গে লিবিয়া, সুদান, ইসরায়েল এবং ফিলিস্তিন— এই চার দেশ এবং অঞ্চলের সীমান্ত রয়েছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যদিও কোন দেশের উপকূল থেকে এই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়েছিলেন— তা উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই লিবিয়া থেকে রওনা হয়েছিলেন।বিবৃতিতে এই ঘটনাকে ‘ট্র্যাজিক’ উল্লেখ করে মিসরের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, “আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। তাই দয়া করে কেউ অবৈধ অভিবাসনের লোভে দালালদের খপ্পরে পড়বেন না।”আরও বলা হয়েছে, মৃত নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মিসরের কর্মকর্তারা।প্রসঙ্গত, করোনা মহামারির পর থেকে নথিবিহীন অভিবাসীদের জোয়ার শুরু হয়েছে গ্রিস এবং প্রতিবেশী রাষ্ট্র ইতালিতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সম্প্রতি গ্রিসের সরকার ঘোষণা দিয়েছে যে যারা লিবিয়া থেকে আগতদের আশ্রয়ের আবেদন গ্রহণ করা হবে না।সূত্র : আনাদোলু এজেন্সিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল সোমবার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ Read more

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে সোমবার (২১ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি এলাকায় এক কর্মসূচি পালন করেছেন। যার মধ্যে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন