অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রেণীর ভর্তির অনলাইনে লটারির ফলাফল বালক বিদ্যালয়ের প্রধান ফটকে টানানো হয়। দিবা শাখায় ৪৪ নম্বর তালিকায় মোছা. সুমাইয়া খাতুনের নাম দেখে অনেকে অবাক হন। সুমাইয়া নাটোর শহরের কানাইালী এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।এবিষয়ে মোহাম্মদ আলী জানান, কিছুদিন আগে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তির জন্য শহরের কানাইখালী এলাকার হকার্স মার্কেটের একটি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আবেদন করেন। বিকেলে বালিকা বিদ্যালয়ে গিয়ে তালিকায় তার মেয়ের নাম না দেখে ফিরে আসেন। পরবর্তীতে তার এক বন্ধুর কাছে বিষয়টি শুনেছেন। কম্পিউটারের দোকানদার আবেদনের সময় ভুলের কারণে তার মেয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি থেকে বঞ্চিত হলো বলে জানান তিনি।নাটোর সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের সভাপতি নাটোররের জেলা প্রশাসক আসমা শাহীন জানান, বিষয়টি তিনি জানতেন না। খোঁজ নিচ্ছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন
গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে Read more

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি Read more

চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির ঘটনায় চট্টগ্রাম নগরীতে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় জামালখান প্রেসক্লাব এলাকা। Read more

আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই Read more

বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল (২৫) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত হলেন- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন