গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাত মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে উঠেছেন। সকল ভেদাভেদ ভুলে অদৃশ্য শক্তির মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেছেন তারা।বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মধুমিতা রোড সংলগ্ন টঙ্গী কনভেনশন হলে এক নির্বাচনী প্রাক প্রস্তুতি সভায় এক মঞ্চে মিলিত হন তারা।গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে একমঞ্চে উঠা মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।সভায় বক্তারা বলেন, আমরা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সকলেই ধানের শীষের পক্ষে কাজ করেন। আমরা বিএনপি করি। আমাদের প্রতীক ধানের শীষ।এসময় তারা আগামী নির্বাচনে একটি অদৃশ্য শক্তির মোকাবিলা করার জন্য তারা অঙ্গীকার করেন। একই সঙ্গে যে সকল বিএনপির নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি তাদের আগামী দুই দিনের মধ্যে দলের পক্ষে মাঠে নামার আহ্বান জানান তারা। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি। এ ছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনাসহ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানা (একাংশ) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। এ গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা Read more

নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি
নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি

কৃষিপ্রধান দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। এই জেলার উৎপাদিত ধান-চাল ও বিভিন্ন ফসল দিয়েই দেশের অধিকাংশ খাদ্যের চাহিদা Read more

বিসিসি’র সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেফতার
বিসিসি’র সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেফতার

রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি অফিস ভাঙচুরসহ রাজনৈতিক মামলায় Read more

গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে Read more

উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত
উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা গাজীপুরের আফসানা প্রিয়ার মরদেহ চার দিন পর ডিএনএ পরীক্ষার Read more

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন