কিছুদিন আগেও নেইমারের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ইনজুরিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলতে না পারায় শৈশবের ক্লাব সান্তোসের সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছিল তীব্র সমালোচনা আর দুয়োধ্বনি। অনেকেই চাইছিলেন, দ্রুতই যেন ক্লাব ছাড়েন এই তারকা।তবে সময়ের সাথে সাথে দৃশ্যপট পুরো উল্টে গেছে। দল যখন রেলিগেশনের শঙ্কায় ঠিক তখনই জ্বলে উঠেছিলেন নেইমার। ইনজুরি নিয়েও মাঠে নেমেছেন, এমনকি দলকে জিতিয়ে রেলিগেশনের হাত থেকেও রক্ষা করেছেন এই তারকা ফুটবলার। আত্মত্যাগ আর দায়বদ্ধতার ঘটনার পর এখন সেই সমালোচকরাই চান, তিনি যেন সান্তোসেই থেকে যান।২০২৬ বিশ্বকাপের আগে ক্লাব বদলের কোনো পরিকল্পনা নেই নেইমারের। মৌসুম শেষে তিনি নিজেই জানিয়েছিলেন, সান্তোসে থাকাই তাঁর প্রথম পছন্দ। দুই পক্ষের আগ্রহ এক হওয়ায় ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ক্লাবেই থাকার পথে এগোচ্ছেন তিনি। গণমাধ্যমের খবরে জানা গেছে, সান্তোসের সাথে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসে। নতুন চুক্তি নিয়ে সান্তোস ও নেইমারের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ছয় মাসের নতুন চুক্তিতে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। বাঁ হাঁটুর চোট নিয়েও তিনি মাঠে নেমে দলের জন্য বড় অবদান রাখেন। লিগের শেষ তিন ম্যাচে চারটি গোল করে সান্তোসকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা। সদ্য শেষ হওয়া মৌসুমে সান্তোসের হয়ে তিনি খেলেছেন ৩০ ম্যাচ, যেখানে করেছেন ১২ গোল ও ৬ অ্যাসিস্ট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি
ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

ঢাকার মা‌র্কিন দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।গতকাল সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

কুড়িগ্রামের উলিপুরে তিনদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় Read more

প্রতারকের খপ্পরে পড়া প্রতিবন্ধীকে সহায়তা দিলেন জেলা-উপজেলা প্রশাসন
প্রতারকের খপ্পরে পড়া প্রতিবন্ধীকে সহায়তা দিলেন জেলা-উপজেলা প্রশাসন

চিকিৎসা ব্যয় যোগাতে নিত্যসঙ্গী হুইল চেয়ার বিক্রি করতে শার্শার জামতলা থেকে যশোর গিয়েছিলেন প্রতিবন্ধী মহসিনা খাতুন। কিন্তু বিধি বাম। প্রতারকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন