সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে থানা সংলগ্ন রাস্তায় সন্তান প্রসব করলে পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মানবিক আবেদন দেখে কয়েকটি নিঃসন্তান পরিবার দত্তক নিতে চান নবজাতক শিশুটিকে।জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ থানার পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তান প্রসব করেন। পুলিশ নবজাতক শিশু ও মাকে উদ্ধার করে সমাজসেবা অফিসের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় ‘ইউএনও বিশ্বনাথ’ ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।স্ট্যাটাসে তিনি বলেন, কোনো নিঃসন্তান দম্পতি এই কন্যা সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে চাইলে ডকুমেন্টসসহ বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে আবেদন করতে বলা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের কথাও উল্লেখ করা হয়।ইউএনওর এমন আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ৩টি নিঃসন্তান পরিবার নবজাতক শিশুটিকে দত্তক নিতে আবেদন করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় গণমাধ্যমকে বলেন, ফেসবুকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য লেখার পরে অনেকেই যোগাযোগ করছেন। শিশুটির সুন্দর ভবিষৎ নিশ্চিতে একটি পরিবারে তুলে দেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় শীতের আমেজে জমে উঠেছে লেপ-তোশক ব্যবসা
ভাঙ্গুড়ায় শীতের আমেজে জমে উঠেছে লেপ-তোশক ব্যবসা

কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত। রাতে ঝরছে কুয়াশা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পাতলা Read more

‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’
‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’

ভারতে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বুধবার Read more

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা এখনও স্পষ্ট হয়ে উঠছে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহে। সর্বশেষ মধ্য গাজা সিটির ধ্বংসস্তূপ Read more

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের Read more

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে বিতর্ক কেন
ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে বিতর্ক কেন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনে শেখ মুজিবকে নিয়ে ছিল একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন