দীর্ঘ বছর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছে বিএনপি।সোমবার (১৫ ডিসেম্বর) গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক হয়। এই বৈঠকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার কর্মপরিকল্পনা নিয়ে সদস্যরা আলোচনা করেন। এর আগে গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা হয়। ওই সভায় তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন।বিমানবন্দর থেকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তার মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।বিএনপির একাধিক সূত্র জানায়, ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাসার পাশেই ‘ফিরোজা’। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে এই বাসাতেই থাকছেন। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বসার জন্য কক্ষ প্রস্তুত করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না আগামীকাল শনিবার। এর মধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা। Read more

জামিনের পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা
জামিনের পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা

উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো Read more

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বেতন বৃদ্ধির দাবি করায় প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও দীর্ঘদিনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের Read more

মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার Read more

তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি
তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি

ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।পররাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন