আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। ভেন্যু এ অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় এ আয়োজনটি বাতিল করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আয়োজকদের পক্ষ থেকে এরই মধ্যে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল। তবে সার্কিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের এই অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে আয়োজকরা সরকারের উচ্চপর্যায়ের ক্লিায়েন্স বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে বিপিএল-এর মতো একটি জনপ্রিয় আসরের উদ্বোধনী কনসার্ট বা অনুষ্ঠান আয়োজন করা কতটা সমীচীন হবে, তা নিয়ে আয়োজকদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এর আগে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখগুলো নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, এমন আশঙ্কায় সেগুলো নাকচ হয়ে যায়। সরকারের পক্ষ থেকেও সবুজ সংকেত না পাওয়ায় বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা চলে এলো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

২০২২ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার Read more

খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

ফরিদপুরের সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে Read more

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে আরও ৪৪ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Read more

অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ সারজিসের
অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ সারজিসের

একটি বিভাগের দিকে অন্তবর্তী সরকার পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।শুক্রবার (২০ জুন) বিকেলে নিজের ফেসবুক Read more

মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন