সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ মোঃ জুনায়েদ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।আটক জুনায়েদ উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতার কোনা গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে।র‍্যাব জানায়, উপজেলায় বুধবার (২৮ আগস্ট) রাত ৮ টার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় একটি বাড়ীর সামনে মাদকদ্রব্যসহ ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র‍্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। পরবর্তীতে তার সাথে থাকা ১টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। মোঃ জুনায়েদ মিয়া (১৯) জব্দকৃত আলামত ৮৬ বোতল অবৈধ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।এর সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৯, সিলেট অতিঃ পুলিশ সুপার (মিডিয়া অফিসার) এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা
ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা

ভারতের পাঞ্জাবের অমৃতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের Read more

ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি
ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক Read more

নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের যাত্রা শুরু, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের যাত্রা শুরু, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান

নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েলিংটনে নব প্রতিষ্ঠিত বাংলাদেশ হাইকমিশনে Read more

আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি
আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি

ইংলিশ প্রিমিয়ার লিগে ধাক্কা সামলে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে আবার সেই চিরচেনা ছন্দে ফিরল আর্সেনাল। ক্লাব ব্রুগার মাঠে একচেটিয়া Read more

মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার
মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে মাতারবাড়ীর মূল অবকাঠামো দ্রুত উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন