ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনি অনুষ্ঠান প্রচারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে ইসির তরফে।আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।এতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনি পরিবশে সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন।এতে আরও বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ২৫-এ উল্লেখ রয়েছে যে গণমাধ্যমে নির্বাচনি সংলাপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না।ইসি আরও জানায়, সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে নির্বাচনি সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি প্রচার না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।উল্লেখ্য, ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার: ফয়জুল করীম
চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার: ফয়জুল করীম

বিএনপির তীব্র সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি  সারা দেশে লুটপাটের Read more

শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা Read more

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল Read more

ছাত্রদল হেলমেট বাহিনীর রূপে আবির্ভাব হবে না: এ্যানী
ছাত্রদল হেলমেট বাহিনীর রূপে আবির্ভাব হবে না: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিগত সময়ে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল। যারা দেশের ছাত্রসমাজের কাছে হেলমেট Read more

আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান
আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তৃতীয়বারের মতো আমির হলেন তিনি।জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন