উপসাগরীয় দেশগুলোতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি অভিযোগ করেন, তেহরান পরিকল্পিতভাবে এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ, মিত্র দেশ এবং ব্রিটিশ স্বার্থকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুপার বলেন, যুক্তরাজ্য এই সংকটের একটি ‘দ্রুত সমাধান’ এবং আঞ্চলিক স্থিতিশীলতা চায়। তিনি জোর দিয়ে বলেন, “যুক্তরাজ্যের নিরাপত্তার জন্যই এটি অত্যন্ত প্রয়োজন।”পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ‘প্রতিরক্ষামূলক সহায়তা’ (defensive support) প্রদান করবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “আমরা কোনো বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ব না।” যুক্তরাজ্যের মূল লক্ষ্য যে কেবল আত্মরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখা, তাঁর বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে।এর আগে ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগত ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও ক্ষেপণাস্ত্র দুটি ঘাঁটিতে আঘাত হানতে ব্যর্থ হয়। ইরানের এই সরাসরি হামলার প্রচেষ্টার পরপরই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী
মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী

জীবনের ১৫টি বছর নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সেবা করে গেছেন মো. ইলিয়াস হোসেন। রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের তুলে এনে সেবাযত্ন Read more

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া Read more

চাটমোহরে শিশু জুঁই হত্যা: ৫ কিশোর গ্রেফতার, বেরিয়ে এলো রোমহর্ষক বর্ণনা
চাটমোহরে শিশু জুঁই হত্যা: ৫ কিশোর গ্রেফতার, বেরিয়ে এলো রোমহর্ষক বর্ণনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়গারফা গ্রামের সাত বছরের শিশু কন্যা জুঁই'কে হত্যা করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর এলাকার একটি ভুট্টা Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

mr pacho casino login – méthodes de paiement, dépôts instantanés et retraits rapides
mr pacho casino login – méthodes de paiement, dépôts instantanés et retraits rapides

Guide pratique du mr pacho casino login Pourquoi choisir mr pacho ? Aperçu du casino en ligne mr pacho se Read more

চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট
চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট

সিরাজগঞ্জের চৌহালীতে তাঁরা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন