বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি।’স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়—১৬ ডিসেম্বর আমাদের ‌‘বিজয় দিবস’ এবং একইসঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে ছিলাম; কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।’নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।তিনি বলেন, দুমাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব, তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’
লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’

৯০ বছর বয়সেও গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিম উদ্দিন, যাকে সবাই পঁচা মিয়া নামে চেনেন। তার Read more

ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার

প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক শিল্পীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। Read more

নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ Read more

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উটাহর Read more

উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া
উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে সেরা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। মেয়েদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন