গত মৌসুমে পিএসজির হয়ে অভাবনীয় পারফরম্যান্স আর ঐতিহাসিক ট্রেবল জয়ের কারিগর হিসেবে উসমান দেম্বেলের শ্রেষ্ঠত্ব নিয়ে কোন সংশয় না থাকলেও ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার কে হবেন সেই সংশয় ছিল। অবশেষে সেই প্রত্যাশাই বাস্তব হলো। ফুটবল বিশ্বের সব তারকাকে পেছনে ফেলে ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচিত হলেন এই ফরাসি ফরোয়ার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেম্বেলের হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেয়া হয়।এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাধারণত সব শেষে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হলেও, এবার মূল অনুষ্ঠান শুরুর আগেই পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকের মতো পুরস্কারগুলো ঘোষণা করা হয়। ফলে মূল মঞ্চে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল সেরা খেলোয়াড়রা।২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ে দেম্বেলে ছিলেন অপ্রতিরোধ্য। পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে মূল নায়ক ছিলেন তিনি। ইউরোপ সেরা হওয়ার মিশনে তিনি ৮টি গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে তার পা থেকে আসে ৩৫টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট।ঘরোয়া ফুটবলেও দেম্বেলের রাজত্ব ছিল একচ্ছত্র। পিএসজির হয়ে তিনি লিগ আঁ ও ফরাসি কাপ জয়ের পাশাপাশি ফরাসি সুপার কাপের শিরোপা লড়াইয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন।২০২৫ সালে ৩২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট। চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নকআউট পর্বে ফিরেই দলকে টেনে নেন ফাইনালে। কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে ফরাসি ক্লাবটিকে ট্রফির একদম কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও ফাইনালে চেলসির কাছে হারতে হয় তার দলকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে পেট্রোল না পেয়ে পাম্পে হামলার অভিযোগ
পঞ্চগড়ে পেট্রোল না পেয়ে পাম্পে হামলার অভিযোগ

চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পঞ্চগড়ে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে জেলার দেবীগঞ্জেও। Read more

বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে
বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ফুটবল Read more

হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব Read more

দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর
দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর

বাড়ির দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চারপাশে ছড়িয়ে পড়ছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, ঘরের Read more

টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫
টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর (হত্যাকারী দল) একটি প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ Read more

আঁটসাঁট জিন্সে হতে পারে যেসব বিপদ
আঁটসাঁট জিন্সে হতে পারে যেসব বিপদ

কিছু জনপ্রিয় পোশাকপরিচ্ছদ আছে, যা আড়ালেই শরীরের ওপর প্রভাব ফেলে। অনেকেই জানেন না তাঁদের পিঠে ব্যথা ও চালচলনে অসুবিধার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন