ফরিদপুরের সালথা উপজেলায় বন্ধকীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘরের দুটি ঘর ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত চারজন নারী আহত হয়েছেন এবং তাদেরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কাগদী জুগিকান্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত নারীদের মধ্যে সীমা বেগম (২৭), নবীরন (৫০), নাজমা বেগম (৪০) ও বিপাশা বেগম (৩০) রয়েছে। হাসপাতালে জানা গেছে, তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে একই গ্রামের আশরাফ আলী ১ লাখ ৬০ হাজার টাকায় ৯ কাঠা জমি বন্ধক রাখেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বন্ধকী অর্থ পরিশোধ না করায় জমির দখল নেওয়ার চেষ্টা হয়। মীমাংসার পরিপ্রেক্ষিতে অভিযোগ ওঠে, অভিযুক্ত পক্ষ কয়েকদিন আগে জমিতে চাষাবাদ শুরু করে।ঘটনার দিন ভোরে পরিবারের পুরুষরা মাঠে গেলে একই গ্রামের কয়েকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা নারীদের মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত সীমা বেগমের স্বামী সৈয়দ আলী সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত রাজিব মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি হামলার সঙ্গে জড়িত নই, উত্তেজিত লোকজনকে শান্ত করার চেষ্টা করেছি।’সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্ত হওয়ায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে, Read more

সিরাজগঞ্জের চৌহালীতে খামারি হত্যায় ডাকাত শফি গ্রেফতার
সিরাজগঞ্জের চৌহালীতে খামারি হত্যায় ডাকাত শফি গ্রেফতার

সিরাজগঞ্জ চৌহালীতে খামারি হত্যা ও তিন গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম (৬৫) ওরফে শফি ডাকাত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার Read more

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

নোয়াখালীর আলোচিত আওয়ামী লীগ নেতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত ও এক নারী আহত হয়েছেন। রবিবার (১১ মে)  বিকেলে দুই উপজেলার Read more

আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি সবুজ
আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি সবুজ

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে একসঙ্গে ২ বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। এই ড্রতে সবুজ মিয়া নামের Read more

ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন