ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।এদিন কবিরকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কবির এবং তিনি মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে অপরাধে সহযোগিতা করেছেন।শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করলেও আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।আদালতে কবির নিজের বক্তব্য তুলে ধরে বলেন, তিনি মূলত উবার গাড়ি চালাতেন। ফয়সাল করিম মাসুদ মাঝেমধ্যে তাকে ফোন করে গুলশানসহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। তিনি জানান, প্রায় ১৮–২০ দিন আগে ফয়সাল তাকে ফোন করে ওসমান হাদির অফিসে নিয়ে যেতে বললে তিনি সেখানে মাসুদকে নিয়ে যান।মোটরসাইকেলের মালিকানা প্রসঙ্গে কবির বলেন, মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন। তারা দুজন একই দিনে মোটরসাইকেল কিনতে যান। তখন শুভ তার (কবিরের) আইডি কার্ড ব্যবহার করে মোটরসাইকেলটি কিনেছিলেন। তিনি দাবি করেন, মোটরসাইকেলের অন্যান্য কাগজপত্র শুভর নামেই রয়েছে এবং সেটি অনেক দিন আগে কেনা হয়েছিল।এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকা থেকে হাদিকে হত্যাচেষ্টার শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করে র‌্যাব।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। Read more

অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা
অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ডের টহল দল। বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড
শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড

ভোলার চরফ্যাশনে পরীক্ষার কক্ষে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে মাওলানা হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান Read more

চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?
চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?

চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষী ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলীখেলা এবার পা দিচ্ছে ১১৬তম বর্ষে। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক Read more

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া
নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া

ইসলামে জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও রহমত কামনার একটি গুরুত্বপূর্ণ ফরজে কিফায়া ইবাদত। নারী ও পুরুষের জানাজার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন