সৌদি আরবের মক্কার কাকিয়া ফুটবল গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৪–১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোর রাতে আয়োজিত এই ম্যাচে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল সমানতালে লড়াই ও আক্রমণ–পাল্টা আক্রমণ। দশম মিনিটে প্রথম আঘাত হানে আর্জেন্টিনা। স্ট্রাইকার কায়সারের নেওয়া নিখুঁত ফ্রি-কিক থেকে হেডে বল জালে পাঠান রায়হান। গোল খাওয়ার পর ব্রাজিল দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে এবং মাঝমাঠ দখলের লড়াই আরও তীব্র হয়।প্রথমার্ধজুড়ে ব্রাজিল বলের দখল বাড়ালেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল সংগঠিত। উভয় দলই কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তোলে, তবে শেষ মুহূর্তের ব্যর্থতায় গোলের ব্যবধান আর বাড়েনি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি ও উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই সমতায় ফেরাতে কিংবা ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে। খেলার একপর্যায়ে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতরে হ্যান্ডবল করেন সাকিব। প্রথমে রেফারির নজরে না পড়লেও পরে ভিআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।পেনাল্টি থেকে শান্ত মাথায় গোল করেন ইমরান, ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। এরপর ম্যাচের ছন্দ পুরোপুরি বদলে যায়। আর্জেন্টিনা একাধিক সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।এই সুযোগ কাজে লাগায় ব্রাজিল। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা স্ট্রাইকার ইউনুস দ্রুতই নিজের উপস্থিতি জানান দেন। তার গতি, বল নিয়ন্ত্রণ ও নিখুঁত ফিনিশিং আর্জেন্টিনার রক্ষণভাগকে বিপর্যস্ত করে তোলে। অল্প সময়ের মধ্যেই টানা তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইউনুস, কার্যত ম্যাচ থেকে আর্জেন্টিনাকে ছিটকে দেন।শেষ পর্যন্ত ৪–১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল এবং শিরোপা নিজেদের করে নেয়।ম্যাচ শেষে তিন গোলের পর অসাধারণ হ্যাটট্রিকের জন্য ইউনুসকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। ভালো খেলোয়াড় হিসেবে যৌথভাবে পুরস্কার পান আর্জেন্টিনার কায়সার ও লুৎফর রহমান।খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রায় দুই শতাধিক দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক ভুঁড়িভোজের আয়োজন করা হয়, যার মধ্য দিয়ে আনন্দঘন এই ক্রীড়া আয়োজনের সমাপ্তি ঘটে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায় ৬২ হাজার
গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায়  ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে Read more

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর Read more

রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান Read more

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য ৩ অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব Read more

ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

বাংলাদেশের মাটিতে ভারতীয় ‍পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে তা। নতুন সূচি এখনও Read more

ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন