দেশের অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) এক মণ ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িঘোনা এলাকায় নদীতে জোয়ারের সময় ভাসমান ডলফিনটি উদ্ধার করা হয়।উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডলফিনটির ওজন প্রায় ৪০ কেজি, দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট। এর আগে সর্বশেষ গত ২৫ আগস্ট নদীর হাটহাজারীর মদুনাঘাট কাটাখালী খাল অংশে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এ নিয়ে হালদা নদী থেকে গত ফেব্রুয়ারি থেকে ৯ মাসে মোট ৪টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টার।হালদা অস্থায়ী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রমজান আলী বলেন, উদ্ধার ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। এটির শরীরে পচন ধরেছে। শরীরের চামড়া ফুলে উঠেছে। শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে সুরতহাল ও ময়নাতদন্তের পর এটির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।এ ব্যাপারে চবি হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, নৌপুলিশ ডলফিনটি উদ্ধার করে। হালদা নদী গবেষণাগারের কর্মীরা ডলফিনটির সুরতহাল ও ময়নাতদন্ত করে এটির মৃত্যুর কারণ নিশ্চিত করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ
ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ

বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। এর ফলে নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য, সেটি ছিল না বলে Read more

পদ্মার সেই কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
পদ্মার সেই কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া এবং পার্শ্ববর্তী নাটোরের লালপুরে পদ্মা নদীর সন্ত্রাসী বাহিনী আলোচিত আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর আস্তানায় অভিযান Read more

মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষ, নিহত ২
মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামে মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও তার Read more

ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান
ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর সরকার কেবল কথার মাধ্যমে দায়সারা আচরণ করছে বলে অভিযোগ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন