রাজধানীর সায়েদাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৫ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। ১৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।  এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক বিক্রি এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতো একটি চক্র। এতে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন স্থানীয়রা। সেনাবাহিনী জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী আরও জানায়, এসব অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন সময় চাঁদাবাজির টাকা হিসেবে বিভিন্ন স্থানে পাচার করা হত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি
চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু
কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বরযাত্রীবাহী একটি বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ Read more

শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০
শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন