পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের মধ্যেই এই হামলা হয়েছে। এর ফলে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের চলমান সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সোমবার আন্তর্জাতিক জলসীমায় থাকা তিনটি জাহাজে ‘মারাত্মক কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়।পোস্টে বলা হয়, প্রথম জাহাজে ৩ জন, দ্বিতীয়টিতে ২ জন এবং তৃতীয়টিতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করা হলেও, এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হয়েছে। এসব ঘটনাকে তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন।মার্কিন কংগ্রেসের কয়েকজন আইনপ্রণেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, সেপ্টেম্বরে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া দুজন ব্যক্তির ওপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এদিকে পেন্টাগন দাবি করেছে, মাদক পাচার রোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।ভেনেজুয়েলা এই হামলা ও সামরিক শক্তি বৃদ্ধিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে।এদিকে, ভেনেজুয়েলার একেবারে কাছেই অবস্থিত ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। সোমবার দেশটি জানায়, আগামী কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বিমানগুলো ‘লজিস্টিক কার্যক্রম’, সরবরাহ পুনঃভরাট এবং সেনা সদস্যদের নিয়মিত রোটেশনের কাজে এসব বিমানবন্দর ব্যবহার করবে।ভেনেজুয়েলার মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দ্বীপরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধিকে সমর্থন জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কামলা প্রসাদ-বিসেসার মন্তব্য করেন, তিনি মাদক পাচারকারীদের ‘টুকরো টুকরো হয়ে যেতে’ দেখতে বেশি পছন্দ করবেন, তার নাগরিকদের হত্যার শিকার হতে দেখার চেয়ে।এর জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবারও ঘোষণা দেন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল টেলেসুর।তথ্যসূত্র: ফ্রান্স ২৪এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা
ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা সদস্যকে মোতায়েন করায় দেশটিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা Read more

এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং Read more

সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী।মঙ্গলবার (২২ জুলাই) Read more

নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা
নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের Read more

জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১৩০ জিডি
জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১৩০ জিডি

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন