কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমীনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমীনুল হক নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার, বাছির উদ্দিন, ইয়াসিন মিয়া, আশরাফুল ইসলাম, মো. রিটন, নাদিম আহমেদ, কামরুল ইসলাম ও ইমরান মিয়া।জামায়াতে যোগদানের বিষয়ে সোহেল হায়দার বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় সংগঠনের তৈরিতে কাজ করেছি। গণঅধিকার পরিষদ একটি দেশপ্রেমিক দল। তবে আমার মনে হয়েছে, আরও বৃহত্তর দেশপ্রেমিক একটি প্ল্যাটফর্মে কাজ করা প্রয়োজন। সে কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। গতকাল আমিসহ আরও ৫জন গণঅধিকার পরিষদ থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী বলেন, সোহেল হায়দার দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত। ফলে তিনি ব্যক্তিগতভাবে যা ইচ্ছা করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার Read more

আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে সড়কে শিক্ষকের মৃত্যু
আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে সড়কে শিক্ষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী

সৌদিতে আটকে পড়া ইরানি হাজিদের প্রতি সর্বোচ্চ সহানুভূতির মনোভাব প্রদর্শন করছে সৌদি আরব সরকার। ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় Read more

দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা
দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এবার থেকে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত Read more

পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা
পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন